ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফেরিওয়ালার বেশে হৃত্বিক

আকাশ বিনোদন ডেস্ক:

সম্প্রতি কাঁধে গামছা ঝুলিয়ে সাধারণ একটা শার্ট আর প্যান্ট পরে সাইকেল চালিয়ে রাজস্থানের রাস্তায় বলিউড অভিনেতা হৃত্বক রোশানকে দেখা গেছে পাপড় বিক্রি করতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃত্বকের এমন সব ছবি ভাবিয়ে তুলছে ভক্তদের।

অনেকে জানতে চাইছেন, কী এমন হলো যে হৃত্বিককে পথে পথে পাপড় বিক্রি করতে হচ্ছে।
আসলে নিজের পরবর্তী ছবির জন্যই এই বেশ ধরেছেন হৃত্বিক। রাজস্থানে চলছে তার আগামী ছবি ‘সুপার ৩০’ এর শুটিং। তারই অংশ হিসেবেই পাপড় বিক্রি করতে রাজস্থানের রাস্তায় নেমেছেন হৃত্বিক।

চরিত্রের মধ্যে তিনি এতটাই মগ্ন হয়ে ছিলেন আর তার পোশাক এতটাই সাধারণ ছিল যে স্থানীয় লোকেরাও তাকে চিনতে পারেননি। তবে এরই মধ্যে পথে পাপড় বিক্রির ছবি হৃত্বিক ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এবং মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে গেছে।

বিকাশ বেহেল পরিচালিত ‘সুপার থার্টি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউডের এই নামি অভিনেতা । ছবিতে ভারতের গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করছেন তিনি।

গত ২২ জানুয়ারি, এই ছবির শুটিং শুরু হয় মুম্বাইয়ে। রাজস্থান, বেনারসের পর ছবির শুটিং পাটনায় হবে বলে জানা গেছে। ২০১৯ সালের ২৬ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। সূত্র : হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেরিওয়ালার বেশে হৃত্বিক

আপডেট সময় ০৯:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮