ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

দুই কোটির ক্লাবে অন্তুর ‘তুমি আমার’

আকাশ বিনোদন ডেস্ক:

এক জীবন’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন মডেল-অভিনেতা অন্তু করিম। সংগীতশিল্পী শহীদ ও শুভমিতার গাওয়া এ গানের ভিডিওতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন অন্তু করিম ও শায়না আমিন। অনবদ্য এ গানের ভিডিওটি প্রকাশের পর বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়ায়।

এবার আরো একটি শ্রোতাপ্রিয় মিউজিক ভিডিওর মডেল হয়ে রেকর্ড গড়লেন অন্তু। তার অভিনীত ‘তুমি আমার’ গানের মিউজিক ভিডিওটি ইউটিউবে দুই কোটির মাইলফলক স্পর্শ করেছে। গতকাল মঙ্গলবার রাতে দুই কোটির মাইলফলক স্পর্শ করে গানটি। শুধু তাই নয় জনপ্রিয় মিউজিক ভিডিও গুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে এটি।

এ প্রসঙ্গে অন্তু করিম বলেন, ‘এর আগে আমার কয়েকটি গানসহ আরো কয়েকজনের গান এক কোটি ভিউ টাচ করেছে। কিন্তু বাংলাদেশে প্রথম কোনো গান দুই কোটির বেশিবার দেখা হলো। আর সেটা ‘তুমি আমার’ শিরোনামের গানটি। এতে মডেল হিসেবে আমি অভিনয় করেছি।’

দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অন্তু বলেন, ‘দর্শকের ভালোবাসা পেয়েছি, তাদের জন্যই কাজ করে যাচ্ছি। যেহেতু ইউটিউব এখন সংগীতাঙ্গনে বেশ বড় ভূমিকা পালন করছে, তাই অবশ্যই এটি অনেক বড় পাওয়া। দর্শকরাই এই সাফল্যের পুরোপুরি অংশীদার।’

অনুরুপ আইচের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জনি খন্দকার ও মোহনা। গানটির সুর করেছেন সংগীতশিল্পী বেলাল খান। এতে অন্তুর সঙ্গে মডেল হয়েছেন পিয়া বিপাশা। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শিমুল হাওলাদার। ২০১৩ সালের ৬ জুলাই গানটি ইউটিউবে প্রকাশিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

দুই কোটির ক্লাবে অন্তুর ‘তুমি আমার’

আপডেট সময় ০৪:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮