ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল মেসির গোলে বাংলাদেশের উৎসব পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে অবরোধ ভেঙে হরমুজ ছাড়ল ইরানি জাহাজ, তেলের দাম কমল ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ

প্রধানমন্ত্রীর পর দলীয় প্রধানেরও পদ হারালেন নওয়াজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর এবার নওয়াজ শরীফকে পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) প্রধানের পদেও অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

ফলে নিজের তৈরি পার্টি থেকেই বিতাড়িত হলেন নওয়াজ শরিফ। বুধবার ক্ষমতাসীন পিএমএল-এন-এর প্রেসিডেন্ট পদ থেকে নওয়াজ শরিফকে সরানোর নির্দেশ দেন সে দেশের সবোর্চ্চ আদালত।

২০১৭-র নির্বাচন বিধি নিয়ে একটি মামলায় শীর্ষ আদালত বলেন, সংবিধানের ৬২ এবং ৬৩ ধারা অনুযায়ী দলের শীর্ষ পদে থাকতে পারবেন না নওয়াজ শরিফ। অতএব সেই পদ ধরে রাখার কোনও অর্থই নেই নওয়াজের।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় যাওয়ায় দলের শীর্ষ পদ খোওয়াতে হচ্ছে নওয়াজকে। পাশাপাশি, আগামী মাসে পাকিস্তান সংসদের উচ্চকক্ষের নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবেন না তিনি।

নওয়াজের পরিবর্তে কাকে সংসদে পাঠানো হবে, সে নিয়ে তোড়জোড় শুরু করেছে পিএমএল-এন। এমনকী, সে দেশের শীর্ষ আদালত পার্টি প্রেসিডেন্ট হিসাবে নওয়াজের নাম তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকেও।

এর আগে নওয়াজ শরীফকে পানামা পেপারস কেলেঙ্কারির রায়ে সুপ্রিমকোর্ট প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করে। এরপর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি।

দেশটিতে ২০১৮ সালে নির্বাচনের কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর পর দলীয় প্রধানেরও পদ হারালেন নওয়াজ

আপডেট সময় ০৯:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮