ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বের নতুন সব হাইটেক শহর

আকাশ আইসিটি ডেস্ক:

শহরগুলোতে চাপ কমাতে বিভিন্ন দেশে নতুন নতুন শহর গড়ে তোলা হচ্ছে৷ খুবই স্বাভাবিক যে, এসব শহরে বর্তমান বিশ্বের সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে৷ এমন কয়েকটি শহরের কথা তুলে ধরা হল।

নিওম : মরুভূমির ভবিষ্যৎ

সৌদি আরবের যুবরাজের পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রস্তাবিত শহর ‘নিওম’ বিশ্বের সবচেয়ে সুরক্ষিত, সবচেয়ে আধুনিক এবং প্রভাবশালী শহর হবে৷ তার ইচ্ছে- এখানে এমন একটি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন শহর স্থাপন হবে, যেখানে অনেক তরুণ চাকরি পাবে৷

মাসদার সিটি : সবুজ কিন্তু খালি

মাসদার সংযুক্ত আরব আমিরাতের একটি ইকোলজিক্যাল হাইটেক শহর৷ এটির কাজ ২০১৬ সালে শেষ হওয়ার কথা ছিল৷ এখন বলা হচ্ছে, কাজ শেষ হতে ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে৷

মঙ্গোলিয়ার মেয়দার সিটি

যানজট ও ধোঁয়াশার কারণে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরের অবস্থা খুবই খারাপ৷ এ জন্য শহরের দক্ষিণ দিকে মেয়দার নামে একটি শহর স্থাপন করার কাজ হচ্ছে৷ শহরের সবচেয়ে বড় আকর্ষণ হবে বৃহৎ বৌদ্ধমূর্তি৷

লিনগাং শহর

চীনের সাংহাইয়ের কাছে লিনগাং নামে একটি নতুন অর্থনৈতিক এলাকা নির্মিত হচ্ছে৷ ২০০৩ সালে এই শহর নির্মাণের কাজ শুরু হয়৷ ২০২০ সাল নাগাদ এর কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে৷

সাংদো : দক্ষিণ কোরিয়ার চমক

সাংদো দক্ষিণ কোরিয়ার নতুন একটি বাণিজ্যিক শহর৷ সমুদ্রের মধ্যে ছয় বর্গকিলোমিটার এলাকায় প্লট তৈরি করা হয়েছে৷ পরিকল্পনা সাংদোকে বিশ্বের সর্বাধুনিক শহর হিসেবে গড়ে তোলা৷

নাইজেরিয়ার ম্যানহাটন

লাগোস থেকে কিছুটা বাইরের দিকে নাইজেরিয়ার ‘লাক্সারি অর্থনৈতিক কেন্দ্র’ বানানো হচ্ছে৷ এখানে নির্মিত শহরে কমপক্ষে আড়াই লাখ মানুষ বাস করতে পারবে৷

বেলমন্ট : বিল গেটসের শহর

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে নির্মিত হচ্ছে বেলমন্ট সিটি৷ এই শহর নির্মাণের পেছনে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস৷ রাজ্যের রাজধানী ফিনিক্স থেকে ৭০ কিলোমিটার দূরে শহরটি নির্মিত হচ্ছে৷ সেখানে অন্তত দুই লাখ মানুষ বাস করতে পারবে৷

কানাডার গুগল শহর

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ইঙ্ক কানাডায় একটি নতুন শহর নির্মাণ করছে৷ এই শহরে বাস করবে ১০ হাজার মানুষ৷ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সমর্থন রয়েছে এ শহর নির্মাণে৷ সূত্র: ডয়েচে ভেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

বিশ্বের নতুন সব হাইটেক শহর

আপডেট সময় ০৪:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮