ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে আদালত প্রাঙ্গণে সহকর্মীর গুলিতে ২ আইনজীবী নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের লাহোরে একটি দেওয়ানি আদালতের বাইরে মঙ্গলবার সহকর্মীর গুলিতে দুই আইনজীবী নিহত হয়েছেন। হত্যাকারী আইনজীবীদের সঙ্গে নিহতদের সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব ছিল বলে জানা গেছে। খবর ডন অনলাইন।

নিহতরা হলেন- রানা নাদিম ও রানা ওয়াইস। হত্যাকারী আইনজীবীকে পুলিশ আটক করেছে। হত্যাকাণ্ডের পর পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রেখেছে। আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি তল্লাশি চালানো হচ্ছে।

চলতি মাসে লাহোর আদালতে প্রাঙ্গণে এটি দ্বিতীয় বন্দুক হামলার ঘটনা। ১ ফেব্রুয়ারি বিচারাধীন হত্যা মামলার এক আসামিকে সশস্ত্র হামলাকারীরা গুলি করে হত্যা করে। এতে এক পুলিশ সদস্যও নিহত হন।

এতে দেশটির আদালত প্রাঙ্গণের নিরাপত্তার ত্রুটির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

পাকিস্তানে আদালত প্রাঙ্গণে সহকর্মীর গুলিতে ২ আইনজীবী নিহত

আপডেট সময় ০৪:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮