ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামারপাড়ার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসচালক মারুফ হোসেন (৩০) উপজেলার কুঠি গ্রামের আতাউর রহমান টিটুর ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার পর সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

গোদাগাড়ী থানার পরিদর্শক আলতাফ হোসেন জানান, সকালে একতা ট্রান্সপোর্টের একটি বাস ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে গোদাগাড়ী পৌরসভার কামারপাড়া বাজারে বাসটির ‘অনিক পরিবহন’ নামে রাজশাহীগামী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ফলে ঘটনাস্থলেই অনিক পরিবহনের চালক ফারুক হোসেন মারা যান। নিহত অপর ব্যক্তিও এই বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাস দুটি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। নিহতদের লাশও উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থাও নেয়া হবে বলে জানান পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৪:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮