ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ায় বিমান ভূপাতিত করার পরিকল্পনা নস্যাৎ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন, দেশটির পুলিশ একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। সন্ত্রাসীরা একটি বিমান ভূপাতিত করার ষড়যন্ত্র করছিল। এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তকারীরা বলছেন, সন্ত্রাসীরা ‘ইমপ্রোভাইজড ডিভাইস’ ব্যাবহার করে একটি বিমান বিস্ফোরিত করার পরিকল্পনা করছিল, এমন তথ্য তাদের কাছে ছিল।প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলছেন, একটি বড়সড় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে তাদের এই পরিকল্পনায় নস্যাৎ করা হয়।

ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ এবং অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সদস্যরা সিডনির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে।অস্ট্রেলিয়ান গণমাধ্যম এবিসি খবর দিচ্ছে, সারি হিলস, লাকেম্বা, ওয়াইলি পার্ক এবং পাঞ্চবৌলে এসব অভিযান চালানো হয়।

একজন মহিলা দাবী করেছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে তার স্বামী এবং ছেলে রয়েছে। এরা কোন চরমপন্থার সাথে যুক্ত নয় বলে ওই মহিলা দাবী করেছেন।এই ঘটনার প্রেক্ষাপটে প্রথমে সিডনি বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা কড়াকড়ি আরোপ করা হলেও এখন দেশজুড়ে তা বিস্তৃত করা হয়েছে।

আকাশপথে যারা ভ্রমণ করছেন, তাদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী টার্নবুল বলেছেন, ‘তাদের উচিত আস্থার সাথে নিজ নিজ কাজ অব্যাহত রাখা’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অস্ট্রেলিয়ায় বিমান ভূপাতিত করার পরিকল্পনা নস্যাৎ

আপডেট সময় ০৭:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭