ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাহোরে যাত্রাবিরতি করায় মোদির কাছে পাকিস্তানের টাকা দাবি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়া, আফগানিস্তান, ইরান ও কাতার যাওয়ার পথে লাহোরে যাত্রাবিরতি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ জন্য পাকিস্তান ভারতের কাছে দুই লাখ ৮৬ হাজার রুপি দাবি করেছে।

ভারতের তথ্য অধিকার আইনে জানা যায়, ২০১৬ সালের জুন পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীর বিমানে করে নেপাল, ভুটান, বাংলাদেশ, আফগানিস্তান, কাতার, অস্ট্রেলিয়া, পাকিস্তান, রাশিয়া, ইরান, ফিজি ও সিঙ্গাপুর সফর করেন মোদি।

২০১৫ সালের ২৫ ডিসেম্বর এমন এক সফরের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অনুরোধে অল্প সময়ের জন্য লাহোরে যাত্রাবিরতি করেন মোদি। তখন তিনি রাশিয়া ও আফগানিস্তান সফর সেরে দেশে ফিরছিলেন।

শরিফ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে হেলিকপ্টারে করে নিয়ে যান শরিফের রাওয়ালপিন্ডির বাসভবনে, যেখানে তার জন্মদিনের অনুষ্ঠান চলছিল। কিন্তু বিমানের যাত্রাপথ পরিবর্তনের জন্য পাকিস্তান এক লাখ ৪৯ হাজার রুপির বিল দেয় ভারতীয় হাইকমিশনকে।

এ ছাড়া ২০১৬ সালের ২২-২৩ মে ইরান যাওয়ার পথে যাত্রাপথ বদলের জন্য ৭৭ হাজার ২১৫ রুপি, ওই বছরের ৪-৬ জুন কাতার যাওয়ার সময় একই কারণে ৫৯ হাজার ২১৫ রুপির বিল দিয়েছে পাকিস্তান সরকার। দুই সফরেই মোদিকে যেতে হয় পাকিস্তান ভূখণ্ডের ওপর দিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

লাহোরে যাত্রাবিরতি করায় মোদির কাছে পাকিস্তানের টাকা দাবি

আপডেট সময় ০৪:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮