ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা : দাবানলে ছাই ৬০০ স্থাপনা, নিরাপদ আশ্রয়ে ৬০ হাজার মানুষ নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার ধামরাইয়ে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

নির্বাচন সুষ্ঠু করতে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার-ভিডিপিকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘ভোটের অধিকার জনগণের মৌলিক অধিকার। সেটি যেন তারা যথাযথভাবে প্রয়োগ করতে পারে। এ জন্য আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে আপনাদের প্রতিটি সদস্যকে সব সময় প্রস্তুত থাকতে হবে।’

‘আমরা চাই, আমাদের দেশের জাতীয় নির্বাচন আরও সমৃদ্ধশালী হোক। জনগণ যেন তাদের সাংবিধানিক অধিকারটা প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি যথাযথভাবে আপনাদের দৃষ্টি দিতে হবে’, বলেন তিনি।

জননিরাপত্তা বিধানে আনসার ও ভিডিপিকে সরকারের এক ‘নির্ভরযোগ্য বাহিনী’ হিসেবে গড়ে তোলা হবে বলে জানান শেখ হাসিনা।

তিনি বলেন, ‘এই আনসার বাহিনী সমগ্র বাংলাদেশে বিস্তৃত। তৃণমূল পর্যায় পর্যন্ত এই বাহিনী আমাদের আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা রেখে যাচ্ছে। দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী হিসেবে এ বাহিনীর এক গৌরবময় ঐতিহ্য রয়েছে।’

আনসার সদস্যদের বাহিনীর শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা আপনাদের রক্ষা করতে হবে। আপনারা সঠিকভাবে চেইন অব কমান্ড মেনে দায়িত্ব ও কর্তব্য পালন করবেন।’

আনসার সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ও ইউনিয়ন আনসার কমান্ডারদের যথাযথ ভাতা দেয়ার বিষয়টিও সরকার বিবেচনায় রেখেছে।

মুক্তিযুদ্ধে আনসারের ৬৭০ সদস্যের শহীদ হওয়ার কথাও স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের সঙ্গেও এই বাহিনী যুক্ত। এ দেশের মানুষ যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তখন এই আনসার বাহিনীর ৪০ হাজার থ্রি-নট-থ্রি রাইফেল ছিল, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল; সেই মুক্তিযোদ্ধাদের প্রথম অস্ত্র।’

১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠানে সরকারপ্রধানকে আনসার সদস্যদের ‘গার্ড অব অনার’ দেয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টায় গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর জাতীয় সংগীতের পর প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

কূচকাওয়াজের সালাম গ্রহণের পর প্রধানমন্ত্রী সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পদক পরিয়ে দেন।

প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন এবং এই বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল

নির্বাচন সুষ্ঠু করতে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮