ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জয়পুরহাটে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাঁঠালবাড়ী এলাকার আকন্দ ইট ভাটায় মাটিচাপা পড়ে জনি মণ্ডল নামে এক শ্রমিক মারা গেছেন। রবিবার সন্ধ্যায় ভাটায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জনি মণ্ডল ওই উপজেলার আবাদপুকুর গ্রামের শাহের আলীর ছেলে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যায় কাঁঠালবাড়ী এলাকায় আকন্দ ইট ভাটার শ্রমিক জনি মণ্ডল অপর শ্রমিকদের সাথে ভাটায় মাটির ঢিবি থেকে মাটি কাটছিলেন। এ সময় মাটির ঢিবি ধসে পড়লে চাপা পড়েন জনি। অপর শ্রমিকরা মাটি সরিয়ে তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জয়পুরহাটে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১১:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮