ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৪ নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

তোপের মুখে মার্ক জাকারবার্গ

আকাশ আইসিটি ডেস্ক:

কোনো কারণ ছাড়াই ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে তোপের মুখে পড়েছেন প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ। মার্কিন প্রবাসী ইথিওপিয়ান অ্যাক্টিভিস্ট জাওয়ার মোহাম্মদের অ্যাকাউন্ট ব্লক করার প্রতিবাদে তার ফলোয়াররা জাকারবার্গের ভ্যালেন্টাইনস ডের ছবির নিচে কমেন্টের বন্যা ভাসিয়ে দিয়েছেন।

প্রতিটি কমেন্টে জাকারবার্গ ও ফেসবুকের উদ্দেশে জাওয়ারের অ্যাকাউন্ট আনব্লক করার দাবি জানানো হয়। ১২ লাখ ফলোয়ারের এই অ্যাক্টিভিস্টের ভেরিফায়েড প্রোফাইলটি হুট করেই ব্লক করে দিয়েছিল ফেসবুক। আর এতেই শুরু হয় প্রতিবাদ। এ বিষয়ের জের ধরে ‘আনব্লক জাওয়ার নাও’ এবং ‘ব্লক আস অল’ নামে টুইটারেও তৈরি হয় হ্যাশট্যাগ।

তবে হ্যাশট্যাগের চেয়ে বেশি কাজে দেয় জাকারবার্গের ভ্যালেন্টাইনস ডের ছবির নিচে করা একের পর এক কমেন্ট। কমেন্টগুলোতে লেখাছিল ‘জাওয়ারের অ্যাকাউন্টটি আনব্লক করো’। শেষ পর্যন্ত কমেন্টগুলো ফেসবুকের নজর এড়ায়নি। ঘণ্টাখানেকের মধ্যেই খুলে দেয়া হয় জাওয়ারের অ্যাকাউন্ট। একই সঙ্গে এমন ভুলের জন্য দুঃখও প্রকাশ করে ফেসবুক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

তোপের মুখে মার্ক জাকারবার্গ

আপডেট সময় ০২:১৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮