ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতলেন জয়া আহসান

আকাশ বিনোদন ডেস্ক:

প্রথম বাংলাদেশি হিসেবে জয়া আহসানের হাতে উঠল ভারতের অস্কারখ্যাত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। শনিবার রাতে কলকাতার সায়েন্স সিটি অডিটরিয়ামে টালিউডের নামিদামি অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতাদের ভিড়ের মধ্যে জয়ার হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেয়া হয়।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতার পর জয়া তার অফিশিয়াল ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন- ‘সব কিছুই আপনাদের ক্রমাগত ভালোবাসা ও আমার কাজে স্বীকৃতি। এটি আমাকে আরও ভালো কাজ করার উৎসাহ দেবে।’

এদিকে সেরা অভিনেতার তালিকায় ‘ময়ূরাক্ষী’ ছবিতে অভিনয়ের জন্য মনোনীত হয়েছেন প্রসেনজিৎ। অনুষ্ঠানে ‘ব্ল্যাকলেডি’ হাতে জয়া ও প্রসেনজিৎ একসঙ্গে দাঁড়িয়ে ফটোশুট করেন।
বাংলাদেশের মডেল ও টিভি অভিনেত্রী জয়া আহসান চলচ্চিত্রে নাম লেখানোর পর দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতেও তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে। আর ভালো কাজের জন্য তিনি স্বীকৃতিও পাচ্ছেন। ভারতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘বিসর্জন’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য জয়া এভিপি সেরা বাঙালি অভিনেত্রী, গোয়া ফিল্ম ফ্যাস্টিভালে সেরা অভিনেত্রী এবং জিসিনে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতলেন জয়া আহসান

আপডেট সময় ১২:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮