ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রেনের সামনে শুয়ে প্রাণ দিলেন বিধবা খাদেজা

অাকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনের সামনে শুয়ে পড়ে প্রাণ দিয়েছেন খাদিজা বেওয়া (৩৫) নামে এক গৃহবধূ। রোববার সকাল ১০টার দিকে বুড়িমারী-লালমনিরহাট রেলপথের আদিতমারী লাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা বেওয়া উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি গ্রামের মৃত লাভলু মিয়ার স্ত্রী ছিলেন। স্থানীয়রা জানান, গত বছর খাদিজার স্বামী মারা যান। এর পর থেকে খাদিজা বেওয়া মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি দুই সন্তানের জননী।

রোববার সকালে মেয়ের স্কুলে যাওয়ার কথা বলে বোরকা পরে বাড়ি থেকে বেরিয়ে পড়েন খাদিজা বেওয়া। কিন্তু সেখানে না গিয়ে বাড়ির অদূরে লাল ব্রিজ এলাকায় রেললাইনের ওপর শুয়ে পড়েন তিনি। এ সময় বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাদাই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল কাদের মিন্টু দৈনিক আকাশকে বলেন, ওই মহিলার স্বামী মারা যাওয়ার পর থেকে মানসিক রোগে ভুগছিলেন। তার লাশ উদ্ধারে লালমনিরহাট রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রেনের সামনে শুয়ে প্রাণ দিলেন বিধবা খাদেজা

আপডেট সময় ০১:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮