ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ট্রাম্প-আপনার জন্য আমাদের লজ্জা হয়: বেঁচে যাওয়া স্কুলছাত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্কুলে গুলিবর্ষণ থেকে বেঁচে যাওয়া এক ছাত্রী শক্তিশালী ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের (এনআরএ) সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। বন্দুকবিরোধী এক শোভাযাত্রায় এমা গঞ্জালেস নামে ওই স্কুলছাত্রী বলে, প্রতিটি রাজনীতিবিদ এনআরএর থেকে অর্থ নিচ্ছেন। অর্থের বিনিময়ে তারা আপনাদের কিনে ফেলেছে। আপনাদের জন্য লজ্জা হয়।

নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান থেকে অর্থ সহায়তা নিয়েছেন। বিক্ষোভকারীদের সামনে বক্তব্য দেয়ার সময় ট্রাম্পকে উদ্দেশ করে সে বলে, আপনার জন্য আমাদের লজ্জা হয়। বুধবার মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে নির্বিচার গুলিবর্ষণে ১৭ জন নিহত হন। এতে দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণের দাবি আরও জোরদার হয়েছে।

উদ্ধৃত ও বেপরোয়া আচরণ সত্ত্বেও ১৯ বছর বয়সী বন্দুকধারী তরুণ নিকোলাস ক্রুজ বৈধভাবে অস্ত্র কিনতে পেরেছেন। তবে এতগুলো মানুষ নিহত হওয়ার পরও এনআরএর শক্তি অপরিবর্তনীয় রয়েছে। যেটি অত্যন্ত ভয়ানক বলে মনে করেছেন সাধারণ আমেরিকানরা।

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেন, এই নির্বিচার গুলিবর্ষণের মূল কারণ মানসিক স্বাস্থ্য। তিনি একটি বারের জন্যও অস্ত্র নিয়ন্ত্রণের কথা বলেননি।

গঞ্জালেস বলে, প্রেসিডেন্ট অস্ত্র নিয়ন্ত্রণে কোনো ভূমিকা না রেখে পারেন কীভাবে। তিনি আমার কাছে এলে তাকে আমি জিজ্ঞাসা করতাম- এনআরএর কাছ থেকে আপনি কত ডলার নিয়েছেন। অবশ্য, আমার তা জানার দরকার নেই। কারণ তিনি যে ৩০ লাখ ডলার নিয়েছেন, তা আমি আগেই জানি।

গঞ্জালেসের এ বক্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ক্ষুদে ব্লগ টুইটারে সবচেয়ে আলোচিত নাম এখন গঞ্জালেস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্প-আপনার জন্য আমাদের লজ্জা হয়: বেঁচে যাওয়া স্কুলছাত্রী

আপডেট সময় ১০:৫০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮