ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ময়মনসিংহে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে নির্মাণাধীন মিলনায়তনের ছাদ ধসে জাহান আলী নামে এক শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আটজন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌর শহরের খান বাহাদুর ইসমাইল রোডে ময়মনসিংহ জেলা পরিষদের একটি মিলনায়তনের ছাদের নির্মাণ কাজ চলছিল। শুক্রবার সকাল থেকেই শ্রমিকেরা কাজ করছিলেন। এসময় হঠাৎ দুই তলার ছাদের একাংশ ধসে পড়ে। এতে জাহান আলী নামে এক শ্রমিক ছাদের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ছল্লাপুর গ্রামে।

আহতরা হলেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কেষ্টপুর গ্রামের আনোয়ার হোসের, বেন্নাকান্দা গ্রামের নজরুল ইসলাম ও আলমগীর, নেত্রকোনা সদর উপজেলার আব্দুল হামিদ, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার রনসিংহপুর গ্রামের নাজিম উদ্দিন ও আজহারুল, গফরগাঁও উপজেলার নিধিয়ার চর গ্রামের কাঞ্চন, চরমছলন্দ গ্রামের আজহার, নিধিয়ারচর গ্রামের বিপুল। আহতদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হতাহতদের সবাই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রতন এন্টারপ্রাইজের শ্রমিক।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান জানান, হঠাৎ করে দুই তলার ছাদের একাংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন জাহান আলী। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ময়মনসিংহে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিক নিহত

আপডেট সময় ১১:৩২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮