ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গর্ভপাতে রাজি না হওয়ায় বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ

 অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের অভয়নগরে অনাগত সন্তানের স্বীকৃতি চাওয়ায় ও গর্ভপাতে রাজি না হওয়ায় এক কিশোরীকে তার কথিত প্রেমিক ও তার বন্ধুরা মিলে গণধর্ষণ করেছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ওই কিশোরী এ অভিযোগ করেছে।তার বাড়ি অভয়নগর উপজেলার বুইকারা গ্রামে। সংবাদ সম্মেলনে কিশোরী বলেন, প্রেমের সূত্র ধরে ২০১৫ সালের ৩০ অক্টোবর বুইকারা গ্রামের বজলুর সরদারের ছেলে জনি সরদার তাকে গোপনে বিয়ে করে। এর পর থেকে তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এরপর কিশোরী জনিকে বাড়িতে তুলে নিতে ও অনাগত সন্তানের স্বীকৃতি দিতে চাপ দেয়। জনি তখন বিয়ের বিষয়টি অস্বীকার করে। সর্বশেষ ৭ জুলাই একই এলাকার সাইফার শেখ কিশোরীকে জনির নওয়াপাড়া বাজারে ‘আল সেলিম’ হোটেলে যেতে বলে। সেখানে জনি এবং তার বন্ধু সাইফার, সুমন, আজিম ও রুবেল তাকে গর্ভপাত করানোর চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে।ওই কিশোরী অভিযোগ করে জানান, এ ঘটনায় অভয়নগর থানা মামলা করতে গেলে তারা মামলা নেয়নি। এরপর গত ২৫ জুলাই যশোর আদালতে মামলা করেন। তারপর থেকে আসামিরা তাকে ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গর্ভপাতে রাজি না হওয়ায় বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ

আপডেট সময় ১২:২৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭