ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাঙ্গাবালীতে অগ্নিকাণ্ডে ৩৪ ব্যবসায়ীর দোকান ভস্মীভূত

অাকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বাজারের আটটি মার্কেটে ৩৪ ব্যবসায়ীর দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়। সোমবার মধ্যরাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানান, সবুজ প্যাদার মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। মসজিদের মাইক থেকে অগ্নিকাণ্ডের কথা ঘোষণা করলে স্থানীয়রা এসে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আটটি মার্কেটে আব্বাস হাওলাদার, বশার হাওলাদার, বাদল মাতুব্বর, শাকিল আহম্মেদসহ ৩৪ ব্যবসায়ীর মুদি মনিহারি, শাড়ি-কাপড়, প্রসাধনী, ডিজেল-গ্যাস সিলেন্ডারের দোকান এবং গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ জানায়, সবুজ প্যাদা নামে এক ব্যবসায়ীর দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাঙ্গাবালীতে অগ্নিকাণ্ডে ৩৪ ব্যবসায়ীর দোকান ভস্মীভূত

আপডেট সময় ০৩:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮