ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বসেরা অর্থমন্ত্রীর খেতাব পেলেন ইন্দোনেশিয়ার নারী অর্থমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের সেরা অর্থমন্ত্রীর খেতাব পেলেন ইন্দোনেশিয়ার নারী অর্থমন্ত্রী শ্রী মুলায়নি। রোববার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সম্মেলনের ষষ্ঠ বার্ষিকীর অনুষ্ঠানে তার হাতে বিশ্ব সেরা অর্থমন্ত্রীর পদক তুলে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

এর আগে বিশ্বের সেরা অর্থমন্ত্রী বেছে নিতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে পদকপ্রদান কমিটি গঠন করা হয়। কমিটি বলছে, ‘শ্রী মুলায়নির মেয়াদে ইন্দোনেশিয়া দারিদ্র্য কমিয়ে আনতে বাস্তব ফল অর্জন, জীবিকার মান উন্নয়ন, সরকারি ঋণ হ্রাস ও সরকারি লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করেছে।’

‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সরকারের স্বচ্ছতা বৃদ্ধির প্রচেষ্টা’ চালানোর জন্যও স্বীকৃতি পেয়েছেন তিনি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর শাসনামলে ২০১৬ দেশটির অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন শ্রী মুলায়নি। এর আগে বিশ্ব ব্যাংকের ব্যববস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়া ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্তও দেশটির অর্থমন্ত্রী ছিলেন তিনি। ওই সময় বৈশ্বিক অর্থনৈতিক সংকট দেখা দিলেও ইন্দোনেশিয়ার অর্থনীতির চাকা শক্ত হাতে পরিচালনা করেন মুলায়নি।

গত বছর সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ার অর্থনীতি এখন অনেক বেশি স্থিতিশীল এবং আমরা যেভাবে অর্থনীতি পরিচালনা করি সেই উপায়গুলো অনেক বেশি শক্তিশালী।’

বিশ্বসেরা অর্থমন্ত্রী বাছাইয়ে স্বাধীন পরামর্শক প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়ংকে নিয়োগ দেয়ো হয়েছিল। প্রতিষ্ঠানটি মন্ত্রীদের নেতৃত্ব, উদ্ভাবন, সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ওপর ভিত্তি করে তরুণদের জন্য নেয়া পদক্ষেপ ও নীতির মূল্যায়ন করে বিশ্বসেরা অর্থমন্ত্রী বাছাই করেছে।

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে ইন্দোনেশিয়ায় দারিদ্র্য কমেছে ৪০ শতাংশ। একই সময়ে দেশটির ঋণ কমেছে প্রায় ৫০ শতাংশ। এছাড়া দেশটির রিজার্ভ অতীতের সব রেকর্ড চাড়িয়ে ৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বসেরা অর্থমন্ত্রীর খেতাব পেলেন ইন্দোনেশিয়ার নারী অর্থমন্ত্রী

আপডেট সময় ০১:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮