ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অভিনয়ের বিনিময়ে প্রসূনকে প্রযোজকের অনৈতিক প্রস্তাব

আকাশ বিনোদন ডেস্ক:

ক’দিন আগেই অভিনেত্রী ফারিয়া শাহরিন এক সাক্ষাৎকারে বলেছিলেন এদেশের শোবিজের কাস্টিং কাউচের কথা। শোবিজ অঙ্গন থেকে ‘অনৈতিক প্রস্তাব’ পাওয়ার কথাও তিনি তুলে ধরেছিলেন। আর এর ফলে দেশের শোবিজ অঙ্গনে যেন আগুন ধরে যায়।

সেই আগুন নিভতে না নিভতেই আগুনে যেন ঘি ঢেলে দিলেন আরেক অভিনেত্রী প্রসূন আজাদ। সোশ্যাল মিডিয়ায় একজন প্রযোজকের ‘চাহিদা’র কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী। জানা গেছে, মাধ্যম দিয়ে অনৈতিক প্রস্তাব আসে প্রসূনের কাছে।

প্রসূন সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, ‘একজন কল দিয়ে বললো- আপা আমাদের কিছু এক ঘণ্টার নাটক আর টেলিফিল্ম বানানো হবে। কথাটা কিভাবে বলবো… মানে প্রডিউসার… আপা নির্ভয়ে বলবো? আমি বললাম প্রডিউসার কি? শুতে চায়? উনি বললেন- জ্বী আপা মানে পারিশ্রমিকতো দিবেন উনি, তা বাদে কত টাকা নিবেন জানতে চাইলো।’

প্রসূন জবাবে বলেছিলেন অনেক কঠিন কথা। সেটা তিনি স্পষ্ট করে লিখেছেন। প্রসূন বলেন, ‘বললাম প্রডিউসার এর মা কে কল করেন। প্রডিউসার এর মা কত নেয় জানতে চান।’

যদিও প্রসূন আজাদ উল্লেখ করেন নি কে ওই প্রযোজক কিংবা প্রস্তাবের মাধ্যমই বা কে! তবে ইতোমধ্যে লাক্স তারকার এই বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শোবিজপাড়ায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অভিনয়ের বিনিময়ে প্রসূনকে প্রযোজকের অনৈতিক প্রস্তাব

আপডেট সময় ০৭:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮