ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের এসিডে ঝলসে গেছে গৃহবধূর শরীর

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত এসিডে ঝলসে গেছে ঝরণা বালা (১৯) নামে এক গৃহবধূর শরীর। তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

পরিবারিক সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের দিলীপ চন্দ্র পালের সঙ্গে পাঁচ মাস আগে ঝরণা রাণী বালার বিয়ে হয়। শনিবার তিনি তার এক আত্মীয়ের এসএসসি পরীক্ষা দেখতে স্বামীর মোটর সাইকেলে উদয়পুর গ্রাম থেকে বালিয়াডাঙ্গী আসছিলেন। বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা চার যুবক তাদের মোটর সাইকেল লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে দুটি মোটর সাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

এতে ঝরণা বালার ডান হাত, গলা ও উরুসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। যন্ত্রণায় ছটফট করলে ঝরণা বালাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।পুলিশ গৃহবধূ ঝরণার এসিড আক্রান্ত কাপড় চোপড় জব্দ করেছে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবুল কাশেম জানান, দুপুরে এসিড সন্ত্রাসের শিকার গৃহবধূ ঝরণা বালাকে হাসপাতালে আনা হয় এবং তাৎক্ষণিকভাবে তার চিকিৎসা দেয়া হয়। চিকিৎসক জানান, আপাতত রোগীর অবস্থা আশঙ্কামুক্ত। তবে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।

শনিবার রাত ১০টায় সিনিয়র এএসপি হাসিবুল আলম বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝলসে যাওয়া গৃহবধূকে দেখতে যান।তিনি জানান, গৃহবধূ ঝরণা বালার উপর যারা এসিড নিক্ষেপ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের এসিডে ঝলসে গেছে গৃহবধূর শরীর

আপডেট সময় ০৯:৪৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮