ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শক্তিশালী ইরানের পক্ষ থেকে এই চুক্তি একটি বার্তা: পেজেশকিয়ান সাভারে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান এবার মমতাকে বাংলাদেশে চলে আসতে বললেন দিলীপ ঘোষ ব্যারিস্টার সুমনের জামিন চেম্বার আদালতে স্থগিত পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার শর্ত না মানলে ইরানের ওপর আবারও নৌ-অবরোধ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে হানি ট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর-লুট, ৩ জন গ্রেফতার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের এমপিরা নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সংসদ সভাপতিকে সম্মান জানাবেন: স্পিকার

পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টায় জয়চণ্ডী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমীন বেগম মীম (৬) ও ওমি বেগম (২) দক্ষিণ গিয়াসনগর গ্রামের শাহীন আহমদের মেয়ে।

জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান কমরউদ্দিন আহমদ কমরু জানান, বিকাল থেকেই তাদের দুই বোনকে খুজেঁ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের পুকুরে তাদের জুতা ভাসতে দেখা যায়। এর পর পুকুরে নেমে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি মো. শামীম মুসা জানান, রাতে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে শিশু দুটির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শক্তিশালী ইরানের পক্ষ থেকে এই চুক্তি একটি বার্তা: পেজেশকিয়ান

পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

আপডেট সময় ০৪:২৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮