ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁও সদর ও পীরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টাফ অফিসের বেলজার রহমান জানান, সকাল ৮টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে মারা যান।

অপরদিকে সকাল ৯টার দিকে সদর উপজেলার ২৯ মাইল এলাকায় আলুবোঝাই একটি ট্রাকের সাথে বাবলু এন্টার প্রাইজের একটি নৈশ কোচের সংঘর্ষ হয়।

এতে দুই গাড়ির চালকসহ অন্তত ১০ জন আহত হয়। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার সেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় ০২:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮