ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঘরে বাহিরে সব জায়গায় নির্যাতিত হচ্ছে পুরুষ: বিএমআরএফ

অাকাশ জাতীয় ডেস্ক:

নারী নির্যাতন আইনের অপপ্রয়োগ করে অনেক পুরুষকে হয়রানি করা হয়, যা পুরুষ নির্যাতনের সামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএমআরএফ) চেয়ারম্যান শেখ খায়রুল আলম। তিনি বলেন, ঘরে বাইরে নানাভাবে নির্যাতিত পুরুষরা নির্যাতিত হচ্ছেন। কিন্তু আত্মসম্মানের ভয়ে তাদের ওপর নির্যাতনের বিষয়টি প্রকাশ করতে পারেন না।

শ‌নিবার সকালে জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে বেলুন উ‌ড়ি‌য়ে ‘পুরুষ নির্যাত‌ন প্রতিরোধ দিবস’ দিবস‌টি উদ্বোধন ক‌রেন তিনি।

সংগঠনটির সভাপতি ব‌লেন, ‘পরকীয়া ও অবাধ্য স্ত্রী‌কে শাষন কর‌তে গে‌লে স্বামীর বিরু‌দ্ধে মিথ্যা নারী নির্যাতন ও যৌতুক মামলা দি‌য়ে হয়রা‌নি ও জেল খাটানো হচ্ছে। এসব অন্যায় জুলুমের প্রতিবাদ কর‌তে হ‌বে।’

তিনি ব‌লেন, ‘আজ ঘরে বা‌হি‌রে সব জায়গায় পুরুষ নির্যা‌তিত হ‌চ্ছে। কিন্তু আত্মসম্মানের জন্য প্রকাশ কর‌তে পার‌ছেন না। আবার পুরুষ নির্যাতন দমন আইন না থাকায় আইনের আশ্রয়ও নি‌তে পার‌ছেন না। তাই নারী নির্যাতন ও যৌতুক মামলা‌কে ঢাল হিসেবে ব্যবহার কর‌ছে নারীরা।’

দি‌নে দি‌নে পুরুষদের ওপর নির্যাত‌নের বৃদ্ধির পাওয়ার বিষয়টি মাথায় রেখে প্রতিবার স্বরুপ আজ এ দিব‌সটির উদ্বোধন করা হয়। দিবসটির ম‌ধ্যে দি‌য়ে খুব শিগগিরই পুরুষ নির্যাত‌নের অবসান ঘট‌বে ব‌লে তি‌নি ম‌নে করেন।

পুরুষ নির্যাতন বন্ধে ভিকটিমের পাশে দাঁড়ানো ও তাকে আইনি সহায়তা দিতে বিভিন্ন জেলায় সংগঠনটির আরও শাখা খোলা হয়েছে বলে জানান তিনি।

এ সময় সংগঠনের উপদেষ্টা আইনজীবী কাউসার হোসেন, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী ফারুক সাজেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘরে বাহিরে সব জায়গায় নির্যাতিত হচ্ছে পুরুষ: বিএমআরএফ

আপডেট সময় ০১:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮