ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে বাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে (ঢাকা-মেট্রো-ব-১১-৬৮২) একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে গাড়িতে আগুন লেগে যায়। এ সময় ট্রাকটি পালিয়ে যায়। দুর্ঘটনার সময় পাশেই পুলিশ চেক পোষ্টে থাকায় শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করলেও মালামাল ও চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। সবার চোখের সামনেই জ্বলে পুড়ে অঙ্গার হলেন বাস চালক।

শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সংবাদটি লেখা পর্যন্ত নিহত চালকের পরিচয় জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে নিহত ১

আপডেট সময় ০৮:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮