ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ আ স ম ফিরোজ। শুক্রবার সকালে নির্বাচন কমিশন থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।

১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৫ জানুয়ারি নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি। ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

মনোনয়নপত্র দাখিল, পরীক্ষা, প্রত্যাহারসহ ভোটের আগের কার্যক্রম হবে নির্বাচন কমিশনে। একাধিক প্রার্থী থাকলে ১৮ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের সদস্যরা নির্বাচনে ভোট দেবেন।

রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হলে ভোটের প্রয়োজন হবে না। একাধিক প্রার্থী থাকলে ভোট হবে। এ ক্ষেত্রে প্রার্থীরা সমান ভোট পেলে লটারি হবে। নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।

এ নির্বাচনে রাষ্ট্রপতি পদে প্রার্থীর প্রস্তাবক ও সমর্থক কেবল জাতীয় সংসদ সদস্যরাই হতে পারবেন। দুজন সংসদ সদস্যের মৃত্যুর কারণে এ নির্বাচনে ভোট দেবেন সংসদের ৩৪৮ জন সদস্য।

২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার ৫ বছরের মেয়াদ ২৩ এপ্রিল শেষ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় ০১:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮