ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাকির নায়েক অপরাধী, সম্পদ বাজেয়াপ্ত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের ইসলামি বক্তা জাকির নায়েককে অপরাধী ঘোষণা করেছে মুম্বাইয়ের একটি বিশেষ আদালত। এখন আদালতের নির্দেশে তাঁর সম্পদ জব্দ করার প্রক্রিয়া চলছে। সন্ত্রাসে মদদ ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার রায়ে এই আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এ তথ্য জানিয়েছে।

এনআইএ জানিয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের একটি বিশেষ আদালত জাকির নায়েককে অপরাধী ঘোষণা করেছেন। সে কারণেই তাঁর সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। ভারতের ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৮৩ ধারার আওয়তায় তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

জাকির নায়েকের ধর্মীয় বক্তব্য শুনে বাংলাদেশের অনেকেই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছে- এমন অভিযোগ ওঠার পর এনআইএ সন্ত্রাসে মদদ ও অর্থ পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। এর পরই ২০১৬ সালের ১ জুলাই জাকির নায়েক ভারত ত্যাগ করেন। নায়েক অবশ্য ওই বছরের জানুয়ারিতেই ১০ বছরের জন্য তাঁর পাসপোর্ট নবায়ন করেছিলেন।

সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের দেওয়া তথ্য মতে, জাকির নায়েক এরই মধ্যে সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন।

এনআইএ জাকির নায়েকের বিরুদ্ধে ২০১৬ সালের ১৮ নভেম্বর একটি ফৌজদারি মামলা দায়ের করে। আর এই মামলার একদিন পরই ভারত সরকার জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) বেআইনি ঘোষণা করে।জাকির নায়েকের বিরুদ্ধে বক্তব্যের মাধ্যমে ঘৃণা ছড়ানো, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং বছরের পর বছর ধরে হাজার হাজার রুপি বিদেশে পাচার করার অভিযোগ তোলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাকির নায়েক অপরাধী, সম্পদ বাজেয়াপ্ত

আপডেট সময় ০৪:০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭