ঢাকা ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জঙ্গি র‌্যাশ তথ্য দিলেই হলি আর্টিসানের চার্জশিট: মনিরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর গুলশানে হলি আর্টিসান হামলার ‘পরিকল্পনাকারী’দের একজন নব্য জেএমবির রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশকে শুক্রবার নাটোর থেকে গ্রেফতারের পর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলছেন, এই রাশেদের দেয়া তথ্য অনুযায়ী হলি আর্টিসান হামলার চার্জশিট প্রস্তুত করা হবে।

মনিরুল বলেন, তাকে (রাশেদ) গ্রেফতারের পর তদন্ত কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সে যদি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় অথবা নাও দেয় তার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চার্জশিট প্রস্তুত করা হবে।শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মনিরুল।

গ্রেফতার রাশেদকে কাউন্টার টেরোরিজম ইউনিট ১০ দিনের রিমান্ডে চায় বলেও জানান মনিরুল। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই মামলায় রাশেদের সংশ্লিষ্টতা ও ভূমিকা জানতে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ জন্য আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। শনিবার বিকেল ৩টায় আদালতে তোলা হবে তাকে।এরআগে রাশেদকে গ্রেফতারের পর এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বলেছিলেন, শিগগিরই গুলশান হামলার চার্জশিট দেয়া হবে।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নাটোর থেকে বগুড়া জেলা পুলিশের একটি দল রাশেদকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে দেশের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরদিন সকালে প্যারা কমান্ডো অভিযান চালানো হয়। ‘অপারেশন থান্ডার বোল্ট’ নামে ওই অপারেশনে নিহত হয় ৫ জঙ্গি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জঙ্গি র‌্যাশ তথ্য দিলেই হলি আর্টিসানের চার্জশিট: মনিরুল

আপডেট সময় ০৪:০১:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭