ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধান শিক্ষকের গাফিলতিতে কপাল পুড়ল আব্দুল্লাহর

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বাগাতিপাড়ায় চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয়া হলো না আব্দুল্লাহ খাঁ নামে এক শিক্ষার্থীর। প্রধান শিক্ষকের গাফিলতির কারণে রেজিস্ট্রেশন কার্ডে ভুল ছবি থাকায় ওই ছাত্রের কপাল পুড়ল। সে উপজেলার চিথলিয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের কারিগরি শাখার ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডের শিক্ষার্থী।

রেজিস্ট্রেশন কার্ডের ছবির সঙ্গে চেহারার মিল না পাওয়ায় বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু পরীক্ষা কেন্দ্র থেকে তাকে বহিষ্কার আদেশ দেন। ছাত্রের অভিযোগ, প্রধান শিক্ষকের অবহেলায় এমনটি ঘটেছে।

বহিষ্কার আদেশ শুনে কান্নায় ভেঙে পড়ে ওই ছাত্র। সন্তানের চোখে পানি দেখে সঙ্গে থাকা বৃদ্ধ বাবাও চোখের পানি আটকাতে পারেননি। ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমার রেজিস্ট্রেশন কার্ডে যে ছবি তা অন্যের। এ ব্যাপারে প্রতিষ্ঠানপ্রধান নেকবর হোসেন জানতেন এবং ওই রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আমি নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষাতেও অংশ নিয়েছিলাম। কিন্তু ছবি পরিবর্তন করার জন্য প্রতিষ্ঠানপ্রধানকে একাধিকবার বললেও তিনি কোনো পদক্ষেপ নেননি বরং কোনো সমস্যা হবে না বলে জানান।

এ ব্যাপারে চিথলিয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক নেকবর হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিএম কলেজের কারিগরি শাখার কেন্দ্র সচিব অধ্যক্ষ শরিফ উদ্দিন আহম্মেদ বলেন, কেন্দ্রের তিন নম্বর কক্ষের পরিদর্শক হাজিরা খাতায় স্বাক্ষর করাতে গেলে ওই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডের ছবির সঙ্গে কোনো মিল না পাওয়ায় বিষয়টি তাকে জানান। পরে কেন্দ্র পরিদর্শন করতে এলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু ওই ছাত্রকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রেজিস্ট্রেশন কার্ডের ছবির সঙ্গে ওই ছাত্রের চেহারার কোনো মিল নেই। এ সংক্রান্ত কাগজপত্রসহ সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করতে কেন্দ্র সচিবকে বলা হয়েছে। চলতি পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রধান শিক্ষকের গাফিলতিতে কপাল পুড়ল আব্দুল্লাহর

আপডেট সময় ১০:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮