ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘুষিতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বামীর ঘুষিতে লাইলী বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। বুধবার রাতে উপজেলার কৈলাইল ইউপির পশ্চিম পাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী ফিরোজকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানা যায়, লাইলী গাইবান্দা জেলার চুনিয়াকান্দি গ্রামের মৃত সামসুদ্দিনের মেয়ে। কিছু দিন আগে গাইবান্দার ফুলছড়ি উপজেলার তীরমনি পিয়ারা পুর গ্রামের বাসিন্দা মো. জাহিদুলের ছেলে ফিরোজের সঙ্গে লাইলীর বিবাহ হয়। এটা লাইলী বেগমের দ্বিতীয় বিয়ে বলে জানা গেছে। বিয়ের পর স্বামী ও স্ত্রী পশ্চিম পাড়াগ্রাম বাচ্চুর বাড়িতে ভাড়া বাসায় থাকতো ও নির্মাণ শ্রমিকের কাজ করতো।

বুধবার সন্ধ্যায় স্বামী ও স্ত্রীর মধ্যে হঠাৎ ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ফিরোজ লাইলীর মাথায় ঘুষি ও লাথি মারলে সে মাটিতে পড়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় লাইলী বেগমের ভাই মো. তাজু বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামি ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঘুষিতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

আপডেট সময় ০৮:১৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮