ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

আড়াই ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

অাকাশ জাতীয় ডেস্ক:

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ট্রেনচালক আহত হন।

এ ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বিকল্প লাইনে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান ঈশ্বরদী রেলওয়ে কর্মকর্তা অসীম কুমার তালুকদার।

তিনি জানান, সকালে ভাঙ্গুড়া রেলস্টেশনে দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আহত হয়েছেন ট্রেনচালকও।এ দুর্ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত দেয়। সকাল সাড়ে ৯টার দিকে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয় বলে জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

আড়াই ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট সময় ১০:২২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮