ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের সখীপুরে পাওনা টাকা চাওয়ায় এক ব্যবসায়ী খুন হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন (৬৫) ওই ওয়ার্ডের মৃত গটু মিয়ার ছেলে। তিনি একজন খুঁটি ব্যবসায়ী।

নিহতের বড় ছেলে শামসুল আলম জানান, সকালে বকেয়া টাকা চাইতে গেলে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ওসি মাকছুদুল আলম জানান, লাশের শরীরে বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের কারণেই আবুল হোসেনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে শেখ জাহাঙ্গীর আলমকে একমাত্র আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী খুন

আপডেট সময় ১১:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮