ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছোট বোনকে বাঁচাতে গিয়ে ভগ্নিপতির হাতে খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরে স্বামীকে তালাক দেয়ায় ক্ষোভে স্ত্রীকে বাবার বাড়িতে এসে কোপাতে থাকে স্বামী শুভ। এতে বাধা দেয়ায় স্ত্রীর বড় বোনকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করে শুভসহ সঙ্গীরা। আহতকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ঘাতক স্বামীকে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়।

সোমবার বিকাল ৩টার দিকে চিরিরবন্দর উপজেলা চত্বরের কাছে ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মর্জিনা আক্তার (৩৭) চিরিরবন্দর সেটেলমেন্ট অফিসের কর্মচারী আমিনুর রশিদ বকুলের স্ত্রী ও আহত সোনিয়া খাতুন (৩৪) তারই শ্যালিকা। আমিনুর রশিদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

জানা যায়, বোনের বাসায় থাকা অবস্থায় ফাতেমা খাতুন সোনিয়ার সঙ্গে মোবাইলে প্রেম হয় কুমিল্লার আব্দুল্লাহ শুভ সঙ্গে। তারা কাউকে না জানিয়ে বিয়ে করেন। সোনিয়া শ্বশুরবাড়িতে গিয়ে জানতে পারেন শুভর আরেক স্ত্রী রয়েছে। পরে সোনিয়া সেখান থেকে চলে এসে স্বামীকে তালাক দেয়।

সোমবার বিকাল ৩টার দিকে শুভ ২ জনকে সঙ্গে নিয়ে উপজেলা চত্বরের বাড়িতে প্রবেশ করে। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে তারা এলোপাতাড়ি সোনিয়াকে কোপাতে থাকলে বড় বোন মর্জিনা আক্তার বাধা দেয়। এ সময় শুভসহ অন্য ২ জন মর্জিনাকেও কোপায়। এতে ঘটনাস্থলেই মর্জিনার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে শুভকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে এ ঘটনায় অভিযুক্ত বাকি ২ জন পালিয়ে যায়। বিকালে আহত সোনিয়া ও অভিযুক্ত শুভকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছোট বোনকে বাঁচাতে গিয়ে ভগ্নিপতির হাতে খুন

আপডেট সময় ১১:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮