ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রায় নিয়ে অরাজকতা সৃষ্টি করলে সহ্য করা হবে না: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেত্রী খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে কোনো অরাজকতা সৃষ্টি করা হলে সহ্য করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার দুপুরে সিরাজগঞ্জে জেলা আইনশৃংখলা কমিটির বিশেষ সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, স্বাধীন বিচারালয়ে দুর্নীতির মামলায় কারও সাজা হলে তা নিয়ে সংক্ষুব্ধ ব্যক্তিরা উচ্চ আদালতে যেতে পারেন। কিন্তু তা নিয়ে কোনো অরাজকতা সৃষ্টি করা হলে সহ্য করা হবে না। এ নিয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশে বিচার বিভাগ স্বাধীন। দীর্ঘ ২০ বছর পর বঙ্গবন্ধু হত্যা মামলা, জাতীয় চার নেতা হত্যা মামলার গণতান্ত্রিক উপায়ে বিচার হয়েছে। অনেকের সাজা হয়েছে। অনেকে খালাস পেয়েছেন। এ নিয়ে আওয়ামী লীগ কোনো আন্দোলন তো নয়ই, আন্দোলনের নামে রাস্তায় জ্বালাও-পোড়াও করে জনগণের জানমালের ক্ষতি করেনি।

নতুন বছরে দেশে একটি সুষ্ঠু নির্বাচন করা সরকারের বড় চ্যালেঞ্জ মন্তব্য করে নাসিম বলেন, সব গণতান্ত্রিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে সরকার বিশ্বাস করে। সংসদীয় গণতন্ত্রের সব দেশে সংবিধান অনুযায়ী যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও তাই হবে। নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো দ্বিধা-দ্ব›দ্ব বা সংশয় নেই। সরকারের সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, আওয়ামী লীগসহ ১৪ দল চায় দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এ নির্বাচনে জনগণের রায় আওয়ামী লীগসহ ১৪ দল মেনে নেবে।

নতুন বছরের প্রথম এই সভায় উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী কোনো প্রশ্ন না রেখে সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে সভায় জেলার আইনশৃংখলার সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ পিপিএম।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।

পরে মন্ত্রী সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং কিছু সময় ফুটবল খেলা উপভোগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রায় নিয়ে অরাজকতা সৃষ্টি করলে সহ্য করা হবে না: নাসিম

আপডেট সময় ০১:২৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮