ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদ্মা সেতুতে দ্বিতীয় স্প্যান বসানো শেষ

অাকাশ জাতীয় ডেস্ক:

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যানটি বসানো শেষ হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চেষ্টা করেও স্প্যানটি পিলারে উঠানো সম্ভব হয়নি। তবে আজ সকালের মধ্যেই এটি বসানো হয়েছে। ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে ১৫০ মিটার স্প্যানটি বসানো হয়েছে সেতুর জাজিরা প্রান্তে।

সেতু বিভাগের কর্মকর্তারা জানান, একটি শক্তিশালী ক্রেনের সাহায্যে স্প্যানটি ২০ জানুয়ারি বিকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে আনা হয়। ১৫০ মিটারের স্প্যানটির ওজন ৩ হাজার ২০০ টন। ৩ হাজার ৭০০ টন ওজনের একটি ভাসমান ক্রেনের সাহায্যে স্প্যানটি আনা হয়।

নদীতে প্রচণ্ড কুয়াশা, পদ্মা সেতুর কাজে ভারি যন্ত্রাংশ ব্যবহার ও নদীতে নাব্য সংকট থাকায় স্প্যানবাহী ভাসমান ক্রেনটি জাজিরা প্রান্তে পৌঁছতে আট দিন লাগে। বেলা ১১টার দিকে ওই ক্রেনটি সেখানে পৌঁছে। তার পর থেকেই ক্রেনটি স্প্যান পিলারে বসানোর কাজ শুরু করে।

সেতু বিভাগের কর্মকর্তারা জানান, এর আগে গত বছর ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির মধ্যে প্রথম স্প্যানটি বসানো হয়েছে। এর চার মাস পর দ্বিতীয় স্প্যানটি বসানো হয়। এটিসহ মোট ১২টি স্প্যান রয়েছে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে। দুটিতে রঙের কাজ চলছে। ওই দুটি স্প্যান আগামী ফেব্রুয়ারি ও মার্চে বসানো হবে।

জাজিরা প্রান্তের নাওডোবায় (তীরের কাছের অংশ) ৪০ নম্বর পিলারটি স্প্যান বসানোর জন্য প্রস্তুত করা হয়েছে। আর ৪১ ও ৪২ নম্বর পিলারটির ঢালাইয়ের কাজ চলছে। ওই দুটি পিলার প্রস্তুত হতে আগামী জুন পর্যন্ত সময় লাগবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পদ্মা সেতুতে দ্বিতীয় স্প্যান বসানো শেষ

আপডেট সময় ০২:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮