ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইন্দোনেশিয়ার সঙ্গে একটি বাণিজ্য ও চারটি সমঝোতা স্মারক সই

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর দ্বিপক্ষীয় বৈঠকে একটি বাণিজ্যচুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার সকালে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোকো উইদোদো ও শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি-সমঝোতা সই হয়।

এর আগে শনিবার বিকালে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে তিনি এ সফরে এসেছেন। বাংলাদেশ সফরকালে তিনি রোববার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এ ছাড়া আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন উইদোদো।

ইন্দোনেশিয়া থেকে কোনো রাষ্ট্রপতি ২০০৩ সালের পর বাংলাদেশ সফর করেননি। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময়ে বিভিন্ন উপলক্ষে একধিকবার ইন্দোনেশিয়া সফর করেছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা সংকট অধিক গুরুত্ব লাভ করবে বলে মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্দোনেশিয়ার সঙ্গে একটি বাণিজ্য ও চারটি সমঝোতা স্মারক সই

আপডেট সময় ০১:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮