ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই মাসে ২ সিরিজ জয় বাংলাদেশের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে বিশ্ব, আইইএ প্রধানের সতর্কবার্তা বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজে ধাক্কা, নিহত ২ ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা আর গ্রামে ১৪ ঘণ্টা: সংসদে রুমিন ফারহানা সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান ছাত্রলীগ হামলা করত ‘জয় বাংলা’ বলে, শিবির শুরু করেছে ‘নারায়ে তাকবির’ বলে

মন্ত্রীর গরু লুট

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর ডাকাতি হওয়া গরুর খামার

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর দুগ্ধ খামারের প্রধান গেটের তালা ভেঙে ও কেয়ারটেকারকে বেঁধে ১০টি গাভী ডাকাতি হয়েছে। শুক্রবার ভোররাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির ফকিরপাড়া গ্রামে অবস্থিত দুগ্ধ খামারে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি করা বিদেশি প্রজাতির ১০টি গাভীর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির ফকিরপাড়া গ্রামে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি তার নিজ জায়গায় দেশি ও বিদেশি প্রজাতির গরুর খামার গড়ে তোলেন। ওই খামার দেখাশোনা করতেন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে লোকমান হোসেন (৩৫)।

শুক্রবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে খামারবাড়ির প্রধান গেটের তালা ভেঙে একদল চোর খামারবাড়িতে প্রবেশ করে, এ সময় কিছু বুঝে উঠার আগেই তাকে বেঁধে ফেলে এবং খামারে থাকা বিদেশি জাতের ১০টি দুগ্ধ গাভী নিয়ে পালিয়ে যায়। ওই খামারের কেয়ারটেকার লোকমান হোসেন জানান, ডাকাতদলের সদস্যরা হত্যার ভয় দেখিয়ে মুখ ও পা বেঁধে ফেলে।

পরে তারা ১০টি বিদেশি দুগ্ধ গরু নিয়ে পালিয়ে যায়। পরে তিনি হাতের বাঁধন নিয়ে ওই খামারে পরিবার নিয়ে বসবাসকারী এমরান আলীকে খবর দিলে এমরান আলী তার হাতের বাঁধন খুলে দিয়ে মন্ত্রীকে ও পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল থেকে চোরদের ভেঙে ফেলা তালা ও রড আলামত হিসেবে জব্দ করা হয়।

এই ডাকাতির ঘটনায় শুক্রবার সকালে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নাসিম হাবিব, ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান, পরিদর্শক বজলুর রশিদ মন্ত্রীর খামারবাড়িতে ডাকাতির স্থান পরিদর্শন করেন।

ফুলবাড়ী থানার ওসি নাসিম হাবিব জানান, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যেই তদন্ত কার্যক্রমের পাশাপাশি ডাকাতদের আটক ও গরুগুলো উদ্ধার করতে অভিযান শুরু করা হয়েছে। তবে মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

দুই মাসে ২ সিরিজ জয় বাংলাদেশের

মন্ত্রীর গরু লুট

আপডেট সময় ০৫:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮