ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

ভয় পাওয়ার রেকর্ড শেখ হাসিনার, খালেদা জিয়ার নয়: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘ভয় পাওয়ার রেকর্ড শেখ হাসিনার, খালেদা জিয়ার নয়। ওয়ান ইলেভেনে মাইনাস টু ফর্মুলার সময় তিনিই ছেলের কাছে চলে গিয়েছিলেন। খালেদা জিয়া দেশ, জনগণ, মাটির টানে হিমালয়ের মতো অটল ছিলেন। বন্দুকের নলও তাকে টলাতে পারেনি।’
বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১২টায় যশোর জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে রিজভী আরও বলেন, ‘ষড়যন্ত্রের মূল রচয়িতা শেখ হাসিনা। বর্তমান প্রধানমন্ত্রীর কাজ সম্মানিত মানুষদের চিমটি দিয়া কটূক্তি করা; যা অশোভনীয় শিষ্টাচার বহির্ভূত।’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে রিজভী বলেন, ‘আপনার মুখে কিছুই আটকায় না। শ্রাবণের ধারার মতোই আপনার মুখ দিয়ে কটূক্তি, চিমটি মারা আর প্রতিহিংসামূলক কথাবার্তা অনর্গল বের হয়।’ তিনি বলেন, ‘হাসপাতালে আপনার অসুস্থ স্বামীকে দেখতে যাননি বলে কি খালেদা জিয়া তার সন্তানকে দেখতে যাবেন না? তাহলে এ নিয়ে এতো বানোয়াট কথা কেন?’

রিজভী বলেন, ‘শেখ হাসিনা জানেন তিনি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না। তাই জোর জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকতে চান। কিন্তু আগামী নির্বাচন এভাবে করার চেষ্টা করবেন না। জনগণ আপনাকে সেই কাজ করতে দেবে না। দুই-একবার জুলুম করে জয় পাওয়া যায়; কিন্তু পুনরাবৃত্তি করা যায় না। শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন নয়-সহায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে।’

অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনায় ন্যূনতম অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা রয়েছে লুটপাট, চুরি আর ছিনতাইয়ের। এ সরকার দেশের মানুষকে ১০ টাকায় চাল খাওয়াতে চেয়েছিল; সেই টাকায় তার দলের লোকজনকে খাইয়ে পেটমোটা করেছেন। কিন্তু সাধারণ মানুষকে আজ ৪০, ৫০ আর ৬০ টাকায় চাল খেতে হচ্ছে।’ তিনি অভিযোগ করেন, গত এক বছরে এই সরকার ৭৮ হাজার কোটি লুটপাট করে বিদেশে পাচার করেছে। জনগণের টাকা লুটপাট করে আবার সেই টাকায় নতুন ব্যাংক করেছে।

তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ‘সদস্য সংগ্রহ করে আগামী নির্বাচনসহ আন্দোলন সংগ্রাম জোরদার করতে হবে। কর্মীদের মরে যাওয়া কিংবা লড়াই করে বাঁচার মাঝামাঝি অন্য কোনও উপায় নেই। আর কতো মার খাবো, কতো গুম হবো, কতো খুন হবো, কতো জেল খাটবো- মনোমালিন্য ভুলে আসুন আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা নেই।’

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে প্রেসক্লাব যশোরে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু ও অমলেন্দু দাস অপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

ভয় পাওয়ার রেকর্ড শেখ হাসিনার, খালেদা জিয়ার নয়: রিজভী

আপডেট সময় ০৭:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭