ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’ ‘২০২৮ সালের মধ্যে সব প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে’ জিয়াউলের মামলায় আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সব সময় তৎপর থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী নাশকতার আশঙ্কা: ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর ঝিনাইদহে শিশুকে ধর্ষণ-হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

বিসিএস দিতে চাওয়ায় স্ত্রীর মুখে অ্যাসিড মারল স্বামী

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের মনিরামপুরে ঘুমান্ত স্ত্রীর মুখে অ্যাসিড মেরে ঝলছে দিয়েছে স্বামী। গৃহবধূকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বিকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

বুধবার ভোররাতে মনিরামপুরের কাশিপুর গ্রামে গৃহবধূর বাবার বাসায় এ ঘটনা ঘটে। আহত রাজিয়া সুলতানা (২৯) মনিরামপুরের কাশিপুর গ্রামের মনিরুজ্জামানের মেয়ে এবং উপজেলার বাঙ্গালীপুরের মোটরসাইকেল চালক কামরুজ্জামানের স্ত্রী।

রাজিয়ার ভাই আবু তালেব জানান, রাজিয়া সুলতানা ও তার স্বামী কামরুজ্জামান রাতে কাশিপুর গ্রামে একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোররাতের দিকে কামরুজ্জামান স্ত্রী রাজিয়ার মুখে অ্যাসিড ঢেলে পালিয়ে যায়। রাজিয়ার চিৎকারে স্বজনরা দেখেন তার মুখমণ্ডল এসিডে ঝলসে গেছে।

তিনি আরও জানান, তার বোন এমএ পাস করে বর্তমানে বিসিএস পরীক্ষার জন্য পড়াশোনা করছেন। তার স্বামী এসএসসি পাস। তিনি চায় না স্ত্রী রাজিয়া পড়াশোনা করুক। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে ভোররাতে অ্যাসিড মেরে মনিরুজ্জামান পালিয়ে যায়।

যশোরের মনিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি আরও জানান, আক্রান্ত গৃহবধূ এক সন্তানের জননী। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’

বিসিএস দিতে চাওয়ায় স্ত্রীর মুখে অ্যাসিড মারল স্বামী

আপডেট সময় ১১:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮