ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭ মার্চের ভাষণ নিয়ে পাঁচটি সনদ পাঠিয়েছে ইউনেস্কো

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্বীকৃতির ওপর পাঁচটি সনদ বাংলাদেশের কাছে পাঠিয়েছে।

সংস্থাটির মহাপরিচালক স্বাক্ষরিত এই পাঁচটি সনদ সম্প্রতি ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বুধবার সাংবাদিকদের জানান।

করিম বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্যের (ডকুমেন্টারি হেরিটেজ) অংশ হিসেবে স্বীকৃতিতে বিশেষ অবদানের জন্য পাঁচটি সংস্থার কাছে এই সনদ হস্তান্তর করা হবে।

এই সংস্থাগুলো হচ্ছে : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, মুক্তিযুদ্ধ যাদুঘর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। প্রেস সচিব বলেন, এ লক্ষ্যে ইউনেস্কো প্যারিসে বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়েছে।

চিঠিতে ইউনেস্কোর ইউনিভার্সেল একসেস ও প্রিজাভেশন সেকশনের প্রধান বোঁয়া রাদোকভ বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ২৪ মার্চ ২০১৭ সালে প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে অনুষ্ঠিত এ সম্পর্কিত আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির ১৩তম সভায় মহাপরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্বীকৃতির কথা ঘোষণা করেন। চিঠিতে বলা হয়, এই ভাষণ প্রামাণ্য ঐতিহ্যের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে এটাই প্রতিফলিত হয়েছে যে এই ভাষণের রয়েছে এক ব্যতিক্রমধর্মী মূল্য ও তাৎপর্য।

গত ৩০ অক্টোবর ইউনেস্কো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্বের ডকুমেন্টারি হেরিটেজের অংশ হিসেবে স্বীকৃতি দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৭ মার্চের ভাষণ নিয়ে পাঁচটি সনদ পাঠিয়েছে ইউনেস্কো

আপডেট সময় ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮