ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে বিরামপুর কলেজ বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম (৪০) উপজেলার জোদমাধব গ্রামের আবুল কালামের ছেলে। তিনি সাতক্ষীরা ৩৮ বিজিবিতে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে তিনি ছুটি নিয়ে বাড়ি আসেন। রাতে সাইকেলযোগে তিনি বাড়ি ফিরছিলেন। পথে বিরামপুর কলেজ বাজারের কাছে পৌঁছলে দিনাজপুর থেকে ঘোড়াঘাটগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর পুলিশ তার লাশ উদ্ধার করেন।

বিরামপুর থানার ওসি মোখলেসুর রহমান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

আপডেট সময় ১১:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮