ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিতে ঐক্যবদ্ধ হতে হবে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে সবার সমান অধিকার রয়েছে। তাই আপনারা নিজেদের মাইনোরিটি ভাববেন না। যারা সংখ্যালঘুদের ওপর হামলা চালায় তারা দুর্বৃত্ত, তাদের কোনো দল নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো পরিস্থিতিতে আপনাদের পাশে রয়েছেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনকালে এক শুভেচ্ছা বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের পরাজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন,আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

মুক্তিযুদ্ধের দেশে পাকিস্তানি ভাবধারা থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে সব ধর্মের মানুষের আস্থার নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সহসভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিতে ঐক্যবদ্ধ হতে হবে: কাদের

আপডেট সময় ১১:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮