ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি সংস্কারের মূল তারেক রহমান, ৩ বছর আগেই তিনি সংস্কারের কথা বলেছেন’:এম এ কাইয়ুম মুন্সীর প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা: হাসনাত ৫মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে নারীদের এনজিও ঋণ শোধের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল টাঙ্গাইলকে আমরা পরিকল্পিতভাবে শিল্পের শহরে পরিণত করতে পারব: তারেক রহমান

মঙ্গলবার হাসপাতাল ছাড়ার আগে আইভীর সংবাদ সম্মেলন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী আগামীকাল মঙ্গলবার হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরছেন। এর আগে তিনি ওই দিন দুপুর ১২টার দিকে ল্যাবএইড হাসপাতালে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

আজ সোমবার রাতে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ মুঠোফোনের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাইফুর রহমান লেনিন দৈনিক আকাশকে বলেন, মঙ্গলবার মেয়র আইভী হাসপাতাল ছাড়বেন। বাড়ি যাওয়ার আগে সংবাদ সম্মেলন করবেন তিনি।

গত ১৮ জানুয়ারি বিকালে মেয়র আইভী সিটি ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই দিন বিকাল পৌনে পাঁচটার দিকে তাকে নারায়ণগঞ্জ থেকে এনে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)। তার চিকিৎসার জন্য হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ড. বরেণ চক্রবর্তী, আবদুজ জাহেদসহ পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়।

দুই দিন পর্যবেক্ষণ শেষে গত ২০ জানুয়ারি রাত আটটার দিকে মেয়র সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থার উন্নতি হয় বলে জানান অধ্যাপক ড. বরেণ চক্রবর্তী। তিনি তখন সাংবাদিকদের জানান, স্ট্রোকের কারণে তার মস্তিষ্কের পেছনের অংশে ক্ষত হয়েছিল। গত রবিবার সকালে মেয়র আইভীকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়।

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত থেকে হকার উচ্ছেদ নিয়ে গত ১৬ জানুয়ারি সংঘর্ষ হয় মেয়র আইভী ও সাংসদ শামীম ওসমানের কর্মী-সমর্থকদের মধ্যে। এ ঘটনায় বিব্রত ও ক্ষুব্ধ হয় তাদের দল আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের এই চিরবৈরী দুই নেতাকে ঢাকায় তলব করার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার আগের দিন অসুস্থ হয়ে পড়েন আইভী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি

মঙ্গলবার হাসপাতাল ছাড়ার আগে আইভীর সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮