ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

বাংলাদেশে বসেই ভারতের চিকিৎসা সেবা নেয়া যাবে

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশেষজ্ঞ ও ডায়াগনস্টিক সুবিধা আরও বিস্তৃত করার জন্য বাংলাদেশের প্রাভা হেলথ ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত নারায়ানা হেলথের সাথে পার্টনার হিসেবে কাজ করার কথা ঘোষণা করেছে। এই পার্টনারশিপের মাধ্যমে যেসব রোগীরা প্রাভা হেলথে আসবেন তারা কারডিওলজি, কার্ডিয়াক সার্জারি, ক্যান্সার কেয়ার, নিউরোলজি ও নিউরোসার্জারি, অর্থপেডিক্স, নেফ্রোলজি ও ইউরোলজি এবং গাস্ট্রোএন্ট্রলজি ইত্যাদি বিষয়ে প্রফেশনালসহ ৩০ জনের বেশি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেয়ার সুযোগ পাবেন।

প্রতি বছর প্রায় ১ লক্ষ রোগী নারায়ানা হেলথে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে যান। এই উদ্ভাবনী পার্টনারশিপের মাধ্যমে প্রাভা হেলথ থেকে রোগীরা তাদের পরিকল্পিত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। বিশ্বমানের প্রাভা হেলথের মাধ্যমে রোগীরা ভারতে যাওয়ার আগে ও পরে ঢাকায় বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করে তাদের সময় বাঁচাতে পারেন।

প্রাভা হেলথের নতুন ল্যাবরেটরি সেবা গ্রহণের মাধ্যমে নারায়ানা স্বাস্থ্য সংস্থা থেকে উল্লেখ করা ডায়াগনস্টিক টেস্টগুলো সেখানে যাওয়ার পূর্বেই করে নিতে পারেন। ফিরে আসার পর রোগীরা প্রযুক্তিগত সুবিধার মাধ্যমে নারায়ানা হেলথের বিশেষজ্ঞদের সর্বপ্রকার পরামর্শ নিতে পারেন। বিশেষত সার্জারি করে আসা রোগীরা এই সুবিধা পেতে পারেন।

এছাড়াও যেসব রোগী চিকিৎসা সেবা গ্রহণে ভারত ভ্রমণে অনিচ্ছুক তারা প্রাভা হেলথের ভিডিওকনফারেন্স সুবিধার মাধ্যমে নারায়ানা স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিশেষজ্ঞ ও অধ্যাপকদের সাথে পরামর্শ ও চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।

প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মিস সিল্ভানা সিনহা বলেন, “যেসব রোগীরা বাংলাদেশ থেকে ভারতে হাসপাতাল সেবা নিতে যান তারা প্রথমবারের মত ঢাকায় অবস্থিত প্রাভা হেলথে উন্নত ডায়াগনস্টিক সেবা নিতে পারবেন”। তিনি আরও বলেন- বাংলাদেশি রোগীদের দ্রুত সুস্থ হয়ে ওঠা ও তাদের ভ্রমণের ক্লান্তি দূরীকরণে প্রাভা ও নারায়ানা বর্ডারের ওপার পর্যন্ত তাদের সেবা প্রসারিত করেছে।

প্রাভা হেলথের সিনিয়র মেডিকেল ডিরেক্টর ডঃ সিমিন মজিদ আক্তার বলেন, “এই পার্টনারশিপ প্রাভা হেলথের রোগীদের হাসপাতালে ভর্তির পূর্ববর্তী চিকিৎসা ও পরামর্শের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ানা হেলথের বিশেষজ্ঞ ও সার্জনদের পরামর্শসহ কার্ডিয়াক রোগীদের বিশেষ যত্ন ও সুযোগ সুবিধা দিয়ে থাকে”।

নারায়ানার ইন্টারন্যাশনাল মার্কেটিং এর জিএম মিঃ এম এস গুরু প্রসাদ বলেন, “নারায়ানা স্বাস্থ্য সংস্থার হাসপাতালগুলোর সাথে এই অভাবনীয় অংশীদারিত্বের মাধ্যমে আমাদের প্রাভা হেলথ বাংলাদেশের মানুষের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে উন্নত চিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

বাংলাদেশে বসেই ভারতের চিকিৎসা সেবা নেয়া যাবে

আপডেট সময় ০৯:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮