ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর অভিষেক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রবাসের কর্মব্যস্ততার মাঝেও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রাচীন সংগঠন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

পর্তুগালের প্রাচীন রাজধানী পোর্তোয় স্থানীয় সময় শুক্রবার রাতে মি. পোর্তো সিটি কর্পোরেশনের থিয়েটার স্যা দি বান্দেইরা’তে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি ও বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান ইমান এবং কপিল উদ্দীন ভূইয়া শাকিল। শুরুতে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন অয়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী ও তার সহধর্মিণী রিমা আরা।

নবগঠিত কমিটির সভাপতি শাহ আলম কাজল, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, মো. মহিন, আবু তাহের কাসেম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ-সম্পাদক কামাল উদ্দিন, মো. সুজন, মোর্শেদ আহম্মেদ, কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোহাব্বত আলম টিপু, মীর মো. আজিজ বেলাল, মোতাহার হোসেন লালন, মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ মোহাজ্জেম হোসেন, প্রচার সম্পাদক সামীরুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুর রহমানসহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া পোর্তোয় বেড়ে উঠা নুতন প্রজন্মের শিশু কিশোররা।

এরপর রাষ্ট্রদূতকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন নবগঠিত বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত রুহুল আলম বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা জানান। কমিউনিটি ও সাংস্কৃতিক এবং পর্তুগিজ মূল ধারার কর্মকাণ্ডে পোর্তোয় বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন তিনি। এছাড়াও আগামীতে দেশীয় যেকোনো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি পোর্তোয় আয়োজন করার অঙ্গীকার করেন।

বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর প্রতিষ্ঠাকালীন ও বর্তমানে পুনঃনির্বাচিত সভাপতি শাহ আলম কাজল অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। পোর্তো শহরে যত ইমিগ্রান্ট কমিউনিটি আছে পর্তুগিজ মূলধারায় বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র সুনাম সবার ওপরে। মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি পোর্তো শহরের প্রবাসীদের বিভিন্ন সফলতা তুলে ধরা হয়।

সাধারণ সম্পাদক আব্দুল আলিম বলেন, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো, পর্তুগালে বাংলাদেশি সংগঠনগুলো মধ্যে পর্তুগিজ সরকারের নিবন্ধভুক্ত অন্যতম সংগঠন। বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো ২০০৮ সালে প্রতিষ্ঠা করার পর থেকে আমরা সর্বদা চেষ্টা করেছি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে।

বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর অভিষেক অনুষ্ঠানে রাজধানী লিসবন কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ, শাহাদাত হোসেন, আনসার উল হক, আলম লিটন ছাড়াও পোর্তোর আবু জাফর, শাহ জামাল আজাদ, ফিরোজ আলম, আব্দুল মান্নান, বাহারুল ইসলাম, আনোয়ার জামান, বেলাল হোসেন, মাসুমুর রাহমান, আলমগীর মিন্টো, ইবনে সালে লিঙ্কন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের সঙ্গে দেশীয় চলচ্চিত্রের পরিচয় করে দেয়ার জন্য দেশীয় চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এতে পোর্তোয় বসবাসরত প্রবাসী বাংলাদেশি, পর্তুগিজ এবং উপস্থিত অতিথিবৃন্দ দেশীয় সিনেমা উপভোগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৯৮

পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর অভিষেক

আপডেট সময় ১১:৫৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮