ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফসল রক্ষা বাঁধগুলোকে প্রযুক্তিতে মেরামত করতে হবে: প্রযুক্তিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, হাওরের বাঁধ না টিকলে এখানকার মানুষ না খেয়ে থাকবে। তাই ফসল রক্ষা বাঁধগুলোকে টেকসই প্রযুক্তিতে দ্রুত মেরামত করতে হবে।

শনিবার দুপুরে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় চত্বরে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মোস্তাফা জব্বার আরও বলেন, শিক্ষা ক্রমশই বদলাচ্ছে। শিক্ষাকে এখন নেয়া হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। এ শিক্ষার সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। শিক্ষা ছাড়া ভবিষ্যৎ নেই।

অনুষ্ঠানে ওই বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রব্বানী জব্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয় দেব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইসহাক, মন্ত্রীর সহধর্মিণী বকুল মোস্তফা প্রমুখ।

খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার জানান, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মোস্তাফা জব্বার প্রথমবারের মতো নিজ গ্রাম কৃষ্ণপুরে কয়েক ঘণ্টার জন্য ব্যক্তিগত সফরে এসেছেন। এ সময় তিনি তার মা-বাবার কবর জিয়ারত ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফসল রক্ষা বাঁধগুলোকে প্রযুক্তিতে মেরামত করতে হবে: প্রযুক্তিমন্ত্রী

আপডেট সময় ০১:৪২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮