ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আশুলিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারে আশুলিয়ায় নিজ কক্ষ থেকে রুলিয়া আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী নাজমুল হোসেন পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শনিবার সকালে আশুলিয়ার শিমুলিয়ার পশ্চিম গাজীবাড়ি এলাকায় শ্বশুরবাড়ি থেকে ঐ গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুলিয়া আক্তার শিমুলিয়া ইউনিউনের কালিকাপুর গ্রামের আওলাদ হোসেনের মেয়ে। পলাতক স্বামী নাজমুল হোসেন নরুল হকের ছেলে। বছর খানেক আগে পারিবারিকভাবে এই দম্পতির বিয়ে হয়েছিলো।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, স্থানীয়দের খবরে সকালে পুলিশ শিমুলিয়ার পশ্চিম গাজীবাড়ি এলাকায় রুলিয়া আক্তারের শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ আরো জানায়, ঐ গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর তার স্বামী পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে আটকের পর ঘটনার সত্যতা জানা যাবে। তবে তদন্তের স্বার্থে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পুলিশের কোনো কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ১২:২১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮