ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হেপাটাইটিস প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হেপাটাইটিস রোগ নিরাময় ও প্রতিরোধে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

হেপাটাইটিস দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে হেপাটাইটিস নির্মূলের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০১৭’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।’

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। লিভারের রোগ ও প্রতিরোধ সম্পর্কে জনসাধারণের মধ্যে সঠিক ধারণা না থাকায় এবং সময়মতো চিকিৎসা গ্রহণ না করায় দেশে লিভার রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। এ রোগ প্রতিরোধে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে বিশ্ব হেপাটাইটিস দিবসে এবারের প্রতিপাদ্য ‘হেপাটাইটিস নির্মূল’অত্যন্ত সময়োপযোগী হয়েছে। বাস্তবসম্মত কর্মপরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টায় জাতিসংঘ ঘোষিত এসডিজি’র লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে হেপাটাইটিস নির্মূলে এ দিবস পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’

রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, দিবসটি পালনের মাধ্যমে দেশের জনগণের মধ্যে হেপাটাইটিস বিষয়ক সচেতনতা বৃদ্ধি পাবে। সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এ লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি হেপাটাইটিস নির্মূলে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মানবহিতৈষী সংগঠন, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। রাষ্ট্রপতি ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০১৭’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হেপাটাইটিস প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: রাষ্ট্রপতি

আপডেট সময় ০৩:২২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭