ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬৯-এর গণঅভ্যুত্থানই ছিল ’৭১ মুক্তিযুদ্ধের ড্রেস রিহার্সেল: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ’৬৯-এর গণঅভ্যুত্থানই ছিল ’৭১ মুক্তিযুদ্ধের ড্রেস রিহার্সেল। সেদিন আসাদের আত্মাহুতিতেই আইয়ুব বিরোধী আন্দোলনে সবাই এক হয়ে ঝাঁপিয়ে পড়েছিল।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ৬৯ এর অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) এই স্মরণ সভার আয়োজন করে।

বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বক্তব্য রাখেন।

৬৯ সালের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ২০ জানুয়ারী সেদিনের সে আন্দোলনের আগে আসাদ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গায়ে প্রচণ্ড জ্বর নিয়ে সেদিন আসাদ মিছিলের সম্মুখ সারিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন। ঘাতকরা আসাদকে লক্ষ্যবস্তুতে পরিণত করে গুলি করে হত্যা করে।

তিনি বলেন, যে আসাদের মৃত্যুর কারণে ৬৯ সালে তৎকালীন ছাত্র, জনতা কৃষক-শ্রমিক আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলেন, আজকের ছাত্ররা, রাজনীতিবিদরা সেই আসাদকেই ভুলে গেছে। আসাদের কবর আজ জীর্ণশীর্ণ। দেখবার কেউ নেই। অথচ সেদিনের সাধারণ মানুষের কাছে আসাদ ছিল একজন সত্যিকারের হিরো। সেদিনের সাধারণ মানুষ আসাদকে যথার্থ সম্মান দিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬৯-এর গণঅভ্যুত্থানই ছিল ’৭১ মুক্তিযুদ্ধের ড্রেস রিহার্সেল: মেনন

আপডেট সময় ১১:৫০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮