ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জ্ঞান ও প্রযুক্তি রফতানিতে সক্ষমতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিজ্ঞান চর্চার মাধ্যমে বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদ তৈরি করতে হবে। বাংলাদেশ শুধু জ্ঞান ও প্রযুক্তি আমদানিই করবে না, জ্ঞান ও প্রযুক্তি রফতানিতেও সক্ষমতা অর্জন করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সরকারি বিজ্ঞান কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

কলেজের অধ্যক্ষ বনমালী মোহন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমান এবং কলেজের উপাধ্যক্ষ ড. মো. হারুন-অর-রশিদ বক্তৃতা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিজ্ঞান চর্চার জন্য ভালো প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। সরকারি বিজ্ঞান কলেজকে ভালো বিজ্ঞান শিক্ষার কলেজ হিসেবে গড়ে তোলা হবে। এখানে বিজ্ঞান শিক্ষার ভিত্তি তৈরি হবে।

তিনি বলেন, এ কলেজকে ব্যতিক্রমী কলেজ হিসেবে গড়ে তোলা হবে। এখান থেকেই উন্নতমানের বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান গবেষণা শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জ্ঞান ও প্রযুক্তি রফতানিতে সক্ষমতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:৫৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮