ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জের ঘটনা তদন্ত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ভালো করে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। সংঘর্ষের সময় অস্ত্রধারী এক ব্যক্তির ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে সারা দেশে সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত করে দেখা হচ্ছে কারা এতে জড়িত। অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না’।

নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে হকার বসানো ও উচ্ছেদ নিয়ে গত মঙ্গলবার বিকালে সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে হামলা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ প্রায় ৩০০ ফাঁকা গুলি ও বেশ কিছু কাঁদানে গ্যাসের শেল ছুড়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সংঘর্ষের ঘটনায় বুধবার পৃথক সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের এমপি শামীম ওসমান ও সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। এ ঘটনার জন্য তারা একে অপরকে দায়ী করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জের ঘটনা তদন্ত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮